বাংলাদেশ

করোনায় আক্রান্ত বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও সাবেক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার দুপুরে একথা জানা গেছে। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) পক্ষ থেকে জানানো হয়েছে, মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার অক্সিজেন সেচুরেশন ৯৮%। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সংগঠনটির পক্ষ থেকে বিএমএ সভাপতির সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

সোমবার রাতে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের জ্বরসহ করোনা উপসর্গ দেয়া দেয়। তার শ্বাসকষ্টও বৃদ্ধি পেতে থাকে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষায় তার করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে।

Related Articles

Leave a Reply

Back to top button