ইকোবিজ

করোনায় ক্ষতি কাটাতে হাজার কোটি টাকা ঋণ পেলো বিমান

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১ হাজার কোটি টাকা ঋণ দিবে সোনালী ব্যাংক।

প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় বিমানকে এই অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঋণ প্রদানকারী সোনালী ব্যাংক।

শনিবার (২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চলতি মূলধন হিসেবে ব্যাংকটি ১ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ এপ্রিল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেন।

এছাড়াও  বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button