বাংলাদেশ

কঠোর লকডাউনের প্রথম দিনে ঢাকায় গ্রেফতার ৪০৩ জন

কঠোর বিধিনিষেধ নিশ্চিতে প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৪০৩ জন।

আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। খবর: বাসস।

পবিত্র ঈদুল আজহার পর শুক্রবার (২৩ জুলাই) দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ।

তিনি বলেন, লকডাউনের প্রথম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪০৩টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে এক লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

 

Related Articles

Leave a Reply

Back to top button