বিশ্ব

কিছু শর্তে পুরুষসঙ্গী ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন নারীরা

এখন থেকে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ করতে পারবেন নারীরা। তবে শর্ত হচ্ছে  আবেদনকারীকে অবশ্যই ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে, অংশ নিতে হবে কোনো দলের সঙ্গে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ প্রতিবেদনে বলা বলা হয়েছে, নতুন সিদ্ধান্তে ওমরাহ বা হজযাত্রার জন্য আবেদন করা নারীদের অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে, অবশ্যই রোগমুক্ত হতে হবে তাদের। সৌদি নাগরিকদের পাশাপাশি সে দেশে বাসরত বিদেশিরা, যারা গত পাঁচ বছরে হজ করেননি, তারা এ বছর হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

হজ মন্ত্রাণালয় ২০২১ সালে সব বয়সের নারীদের জন্য মাহরাম (ইসলামি শরিয়াহ অনুযায়ী যাদের সঙ্গে বিবাহ সম্পর্ক জায়েজ না) ছাড়া হজ পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। সেখানে শর্ত ছিল, আবেদনকারীদের অবশ্যই কোনো দলের অংশ হতে হবে।

এই পদক্ষেপকে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সমাজ সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে। যুবরাজ সালমান তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছেন। তাই সামাজিক নানা বিধিনিষেধ প্রত্যাহার করে নারীর ক্ষমতায়ন বাড়াতে উদ্যোগ নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button