বাংলাদেশ

এসএসসি ও এইচএসসি পরীক্ষার পদ্ধতি নিয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিকল্প কিছু আছে কিনা, সে বিষয়ে সরকার ভাবছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায়, বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে । বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে শিক্ষা দেওয়ার বিষয়টি চলমান রয়েছে। আরো নতুন পদ্ধতিতে বের করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের নিজেদেরকে পড়াশুনার সাথে সংযুক্ত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ‘তারা স্বাভাবিক পড়াশুনা বাড়িতে চালিয়ে যাবে। এমন কোন সিদ্ধান্ত নেয়া হবে না যে শিক্ষার্থীদের ক্ষতি হয়।‘

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আমাদের নয়, সারা বিশ্বের বাতিঘর।

তিনি বলেন, অনেকেই আজ তাঁর সঙ্গে অন্য কাউকে এক পাল্লায় মাপে। কিন্তু এটি অসম্ভব। শেখ হাসিনার সমকক্ষ কোন নেতা বাংলাদেশে নেই। একমাত্র তিনিই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button