বাংলাদেশ

এমসি’র ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় ৬ নম্বর আসামি মাহফুজ গ্রেফতার

সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত ৬ নম্বর আসামি ছাত্রলীগ কর্মী মাহফুজুর রহমান মাছুমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মাহফুজ তার মামার মাধ্যমে পালিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কানাইঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা মাহফুজুর রহমান কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামের সালিক আহমদের ছেলে ও এমসি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এ নিয়ে মামলার এহাজার নামীয় ৬ আমামির ৫ জনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button