অন্য খবর
নৃত্যশিল্পী-অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ ।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বরাত দিয়ে মিনু হক বলেন, জিনাত গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনা ভাইরাস সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান মিনু হক।



