বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন নিভেছে

প্রায় আধা ঘণ্টার চেস্টার পর নিয়ন্ত্রণে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি-ব্লকের ১৪ তলায় লাগা আগুন।

সোমবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস থেকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। আগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতহতের খবর পাওয়া যায়নি।

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button