অন্য খবর

এবার নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জিতলো ‘রেহানা মরিয়ম নূর’

এবার ১৮তম হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের নিউ ট্যালেন্ট এ্যাওয়ার্ড জিতলো ‘রেহানা মরিয়ম নূর’।

১৫ নভেম্বর, সোমবার হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এর জুরি বোর্ড বিজয়ী সিনেমার নাম প্রকাশ করে। সেখানে দেখা যায় ছবিটির নাম। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক।

এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড ২০২১ এ জিতেছে দুটো পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিচালক হিসেবে সেরা হয়েছেন আব্দুল্লাহ মোহম্মাদ সাদ। কান উৎসবেও পেয়েছে বেশ প্রশংসা।

এদিকে গত শুক্রবার থেকে দেশের ১২টি প্রেক্ষাগৃহে চলছে ‘রেহানা মরিয়ম নূর’।

Related Articles

Leave a Reply

Back to top button