অন্য খবর

এবার নাটকে নোবেল

গান গাওয়ার পাশাপাশি এবার গায়ক মাইনুল আহসান নোবেলকে দেখা যাবে নাটকে।

জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় ‘পারবো না ভুলতে তোকে’ নাটকে অভিনয়ের সাথে এ নাটকের গানও করছেন নোবেল।

তিনি অভিনয় করবেন নাটকের ছোট্ট একটি অংশে যেখানে তাকে শিল্পী হিসেবেই দেখা যাবে।

এ নাটকে ‘অসহায়’ শিরোনামে গান গেয়েছেন তিনি। গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন।

গান এবং নাটক দুটোই আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হবে সাউন্ডটেক চ্যানেল থেকে।

পরিচালক জানালেন, গান রেকর্ডিং শেষ হয়েছে। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Related Articles

Leave a Reply

Back to top button