বাংলাদেশ

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক শোক বিবৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অমর এ অভিনেতার চিরবিদায়ে শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শতাধিক চলচ্চিত্রে বহু খল ও কমেডি চরিত্রকে অমর করে যাওয়া এ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সালেহ জামান সেলিম।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গেল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় গুণী এ অভিনেতাকে।

Related Articles

Leave a Reply

Back to top button