
প্রায় দেড় বছরের পথচলা শেষ করে, আজ (বৃহস্পতিবার) ভারত ফিরে যাচ্ছেন, বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব থাকা রীভা গাঙ্গুলী দাশ।
তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন।
এদিকে, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামী আগামী শনিবার (৩ অক্টোবর) নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ত্রিপুরা হয়ে তিনি বাংলাদেশে আসবেন আগামী সোমবার।
আগামী সপ্তাহের শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে।



