বাংলাদেশ

একদিনে আরও ৪২ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৬৮৫০৪

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৭৩৫ জন শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন। একদিনে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৩০ জন। আর একদিনে সুস্থ হয়েছেন ৬৫৭ জন। ফলে এখন মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।

সোমবার (৮ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, শনাক্তের বিশ্লেষণে পুরুষ ৭১ শনাক্ত ও নারী ২৯ শতাংশ। আর মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৭৭ শতাংশ এবং নারী ২৩ শতাংশ।

ডা. সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৮০ থেকে ৯০ বছর বয়সী ২ জন এবং ৯০ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

তিনি আরও বলেন, যে ৪২ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা ডিভিশনে ২৫ জন, চট্টগ্রাম ডিভিশনে ৮ জন, রাজশাহী ১ জন, খুলনায় ২ জন, বরিশালে ২ জন, সিলেট ডিভিশনে ১ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ২ জন। তাদের মধ্যে হসপিটালে মারা গেছেন ৩০ জন এবং বাসায় মারা গেছেন ১২ জন।।

Related Articles

Leave a Reply

Back to top button