আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনীর মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির আহবায়ক, সাবেক চীফ হুইফ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আবদুল্লাহ গত রাত ১১. ৩০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সংঘঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বেগম সাহান আরা আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, মহিলা অাওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ছিলেন।
তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রতক্ষদর্শী ও ঘাতকের বুলেটে মারাত্মকভাবে আহত হয়েছিলেন, জাতির পিতার পরিবারের সাথে তিনি হারিয়েছিলেন তাঁর শিশুপুত্র সুকান্ত আবদুল্লাহকে।



