বাংলাদেশ

হরতালে বাস চালানোর ঘোষণা পরিবহন মালিক সমিতির

রবিবার বিএনপির ডাকা হরতালেও বাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায়, এ তথ্য জানানো হয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতালের ব্যাপারে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিন্ধান্ত গৃহীত হয় যে, আগামীকাল হরতালে দিন ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি বা কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানিয়েছেন। সেসঙ্গে হরতালের দিন গাড়ি চলাচলে যেন কোনো বাধা দেওয়া না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে সমিতির নেতারা অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button