বাংলাদেশ

৫ সচিব পদে রদবদল

সরকারের ৫ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে সচিব পদে রদবদল হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ রদবদলের বিষয়টি জানানো হয়েছে।

এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী। এরপরই এ মন্ত্রণালয়ের সচিবের পদ শূন্য হয়।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদকে বাংলাদেশ ট্যারিক কমিশনের চেয়ারম্যান (সচিব মর্যাদা), মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফীনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button