স্পোর্টেইনমেন্ট

উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের জয়

আইপিএলের উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়ে আসর শুরু করলো চেন্নাই সুপার কিংস।

আবু ধাবিতে শনিবার আইপিএলের সফলতম দুই দলের লড়াইয়ে ১৬৩ রানের লক্ষ্য খেলতে নেমে চার বল বাকি থাকতে জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল।

শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানে থেকে যায় মুম্বাই।

জবাবে আম্বাতি রায়ডু ও ফাফ দু প্লেসির ব্যাটে ভর করে জয় পায় চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন রাইড়ু।

সংক্ষিপ্ত স্কোর:

মুম্বাই: ২০ ওভারে ১৬২/৯, চেন্নাই: ১৯.২ ওভারে ১৬৫/৫
ম্যাচ সেরা হন আম্বাতি রায়ডু।

Related Articles

Leave a Reply

Back to top button