বাংলাদেশ

উত্তরায় ভেঙে পড়েছে ফুটওভার ব্রিজ

রাজধানীর উত্তরার রাজউক কলেজের পাশে মূল সড়কের ওপরের ভেঙে পড়েছে ফুটওভার ব্রিজ।

শনিবার (১৭ এপ্রিল) বিকা‌লে হঠাৎ ফুটওভার ব্রিজটি ভেঙে পড়ে রাস্তায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তি‌নি বলেন, রাজউক কলেজের পাশে এই ফুটওভার ব্রিজটি দুর্ঘটনা ঘটেছে। তবে লকডাউন থাকার কারণে আল্লাহর রহমতে কারও কোন ক্ষতি হয়নি। আমরা খবর পেয়ে এসে এটা খুলে নিয়ে যাওয়ার কাজ করছি। এটাকে মেরামত করে আমরা আবার নতুন করে এখানে স্থাপন করবো।

Related Articles

Leave a Reply

Back to top button