বাংলাদেশ
৩০ ঘণ্টা পর সিলেটের রেলপথ সচল

প্রায় ৩০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মাঝখানে বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ।



