বিশ্ব

ট্রাম্পের সমর্থনে নৌ প্যারেড, নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা

শনিবার টেক্সাস অঙ্গরাজ্যে পশ্চিম অস্টিনে ট্র্যাভিস হ্রদে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নৌকা দিয়ে অভিনব পন্থায় ভোটের প্রচারনা চলছিল। নির্বাচনী প্রচার শুরুর কিছু পরেই হঠাৎই বেশ কয়েকটি নৌকায় জল ঢুকতে শুরু করে। মুহূর্তে সেই নৌকাগুলো পানিতে ডুবে যায়।

তবে এর জেরে পানিতে ডুবে যাওয়া বা মৃত্যুর খবর মেলেনি এখনো।

নৌকাগুলো ডুবে যাওয়ার আগেই হ্রদের পানিতে ঝাঁপ দেন অনেকে। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠে পড়েন। অনেককে উদ্ধার করে পাশে থাকা নৌকা।

প্রচার চলাকালীন হঠাৎই হ্রদে নৌকাডুবির জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে।কারন, এর আগেও যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমর্থনে নৌকায় প্রচারে দুর্ঘটনা ঘটেছিল। ওরেগনের পোর্টল্যান্ডে উইলমেট নদীতে একটি নৌকা গত মাসে ডুবে গিয়েছিল। খবর সিএনএন।

Related Articles

Leave a Reply

Back to top button