বাংলাদেশ

অর্থ ও নির্দিষ্টকরণ বিলে রাষ্ট্রপতির সম্মতি

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে পাস হওয়া দুইটি বিলে সম্মতি প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিল দুটি হচ্ছে, অর্থবিল ২০২১ এবং নির্দিষ্টকরণ বিল ২০২১।

এ বিল দুটি পাস হওয়ার মধ্য দিয়ে বাজেট অনুমোদন হলো। আজ বৃহস্পতিবার বাস্তবায়ন শুরু হবে।

গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২০২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন। ওই দিন তিনি ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেটও পেশ করেন। গত ৭ জুন সম্পূরক বাজেট পাস করা হয়। আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট এটি। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তৃতীয় বারের মতো বাজেট পেশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button