বিশ্ব

ইউক্রেন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ

নিজ দেশের নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। সেসঙ্গে নতুন করে রাশিয়া সফর না করার আবেদন জানিয়েছে। খবর: বিবিসির।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যারা এখন রাশিয়ায় আছেন তারা দ্রুত দেশটি ত্যাগ করুন। এ ছাড়া নাগরিকদের রাশিয়া ভ্রমণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন ‘তীব্র’ হলে তারা কনস্যুলার সহায়তা দিতে পারবে না।

এদিকে, ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক আলোচনার ব্যাপারে কোনো উৎসাহ নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র ঘোষণার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মস্কোর বিরুদ্ধে প্রথম ধাপে নিষেধাজ্ঞা দেন তিনি।

এর আগে রাশিয়ার দুটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথাও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে রাশিয়ার পাঁচটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য।

Related Articles

Leave a Reply

Back to top button