ভূরাজনীতি

আ’ লীগের জাতীয় কমিটির বৈঠক আজ

আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক বসছে আজ শনিবার।

২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্বে এ বৈঠকটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগে জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ রয়েছে। আজকের বৈঠকে কাউন্সিলের প্রস্তুতি-সংক্রান্ত আলোচনার পাশাপাশি দলের জাতীয় বাজেট অনুমোদন করা হবে। কাউন্সিলে পাস করানোর জন্য দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের সংশোধনীর খসড়া নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনসহ সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে।

আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সম্মেলন সফল করতে বেশ কিছু প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে সর্বশেষ জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ আছে।

Related Articles

Leave a Reply

Back to top button