বাংলাদেশ

আশুলিয়ার জুতার কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোডে এশিয়ান ইউনিভার্সিটির সামনে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় আগুন লাগার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ ফ্রেব্রুয়ারি) সন্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান এ তথ্য।

তিনি বলেন, বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
পরে আগুন নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

জানান, ‘মরদেহগুলোর মধ্যে একটি নারীর, দুটি পুরুষের। আরও মরদেহ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

এছাড়া আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button