বাংলাদেশ

আল্লামা আহমদ শফী আর নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে আজ দুপুরে আল্লামা শাহ আহমদ শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরা বোর্ড বসিয়ে তাকে ঢাকায় নিয়ার পরামর্শ দেন। বিকেলে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় আনা হয়।

১০৫ বছর বয়সী আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button