বাংলাদেশ

আরও দুই দিন চলবে ভারী বৃষ্টি

শনিবার (১৮ জুলাই) থেকে শুরু হওয়া এই ভারী বৃষ্টি কমে আসতে পারে আগামী বৃহস্পতিবারের (২৩ জুলাই) পর। প্রবল মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে প্রায় সারাদেশেই ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে এই ভারী বৃষ্টি আগামী ২৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দেশের প্রায় সব অঞ্চলেই এই বৃষ্টি হচ্ছে। তবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হচ্ছে। ২৩ জুলাইয়ের পর বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে পুরোপুরি আকাশ পরিষ্কার হতে ২৫ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে।’

এক সতর্কবার্তায় বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

bongo-news

এদিকে রাজধানীতে টানা বর্ষণে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে নগরবাসী।

Related Articles

Leave a Reply

Back to top button