বিশ্ব

ইকুয়েডরে কারা দাঙ্গায় নিহত ৬২

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে পৃথক তিনটি কারা দাঙ্গায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরা।

মঙ্গলবারের এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাঙের মধ্যে বিরোধ নিয়ে গুয়াকুইল, সিয়েনকা ও ল্যাটাকুঙ্গায় এসব দাঙ্গা হয়। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবারই এ তথ্য জানিয়েছে।

ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক এডমুন্ডো মনক্যায়ো মঙ্গলবার বলেন, দুটি দুর্বৃত্ত গ্রুপের মধ্যে কারাগারের ভেতরেই দাঙ্গা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত অন্তত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button