অন্য খবর

আমাকে ফাঁসানো হচ্ছে: আরিয়ান

ভুল ব্যাখ্যা করে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন মাদক মামলায় গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান খান।

জামিনের জন্য আবেদন করে হাইকোর্টকে এমনটিই বলেন আরিয়ান।

তিনি বলেন, ভারতের জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি), আমার হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে।

এনসিবির বিশেষ আদালতে একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়। এ কারণে বুধবার (২০ অক্টোবর) হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান।
আগামী ২৬ অক্টোবর তার জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে।

আরিয়ানের মতে, তার হোয়াটসঅ্যাপ কথোপকথনকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রমোদতরীর পার্টিতে তার কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি বলে জানান আরিয়ান।

এখনও পর্যন্ত মাদক কাণ্ডে মোট ২০ জনকে গ্রেফতার করেছেন এনসিবি।

Related Articles

Leave a Reply

Back to top button