বাংলাদেশ

আজ হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ জন্মাষ্টমী।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবার জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভার্চুয়াল পদ্ধতিতে নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল ৮টায় শুরু হয়েছে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ।

ভার্চুয়াল ব্যবস্থাপনায় অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাই শ্রীকৃষ্ণের এই জন্ম তিথিকে ঘিরে উৎসবের আয়োজন করা হয়।

আজ সকাল ৯টা ৬ মিনিটে অষ্টমী তিথি শুরু হয়ে আগামীকাল বুধবার বেলা ১১টা ১৬ মিনিটে শেষ হবে।

হিন্দু পঞ্জিকা মতে, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে শ্রীকৃষ্ণ এই দিন জন্ম নিয়েছিলেন মা দেবকীর গর্ভে। ছোটবেলায় তাঁকে সবাই আদর করে গোপাল বলে ডাকত। তাই সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এই দিন শ্রীকৃষ্ণ বা গোপাল পূজার আয়োজন করা হয়। তিনি গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলেছিলেন বলে তাঁর আরেক নাম গোবর্ধন। কৃষ্ণ জন্মাষ্টমীকে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিনী, শ্রীকৃষ্ণজয়ন্তী এবং শ্রীজয়ন্তীও বলা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসেছিলেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ জন্মাষ্টমী।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবার জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভার্চুয়াল পদ্ধতিতে নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল ৮টায় শুরু হয়েছে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ।

ভার্চুয়াল ব্যবস্থাপনায় অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাই শ্রীকৃষ্ণের এই জন্ম তিথিকে ঘিরে উৎসবের আয়োজন করা হয়।

আজ সকাল ৯টা ৬ মিনিটে অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং আগামীকাল বুধবার বেলা ১১টা ১৬ মিনিটে অষ্টমী তিথি শেষ হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ দিনটি উদযাপন করতে প্রতিবছর সমাবেশ, শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে এ বছর এমন কোনো আয়োজনই থাকছে না। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা আর মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে সব আয়োজন।

এদিকে জন্মাষ্টমী উৎসব উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে একদিনের কর্মসূচি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় দেশ, জাতি ও বিশ্বমঙ্গল কামনায় শংকর মঠ ও মিশন, সীতাকুণ্ডের সন্ন্যাসীদের পরিচালনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। রাতে শ্রী শ্রী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। ঢাকা রামকৃষ্ণ মঠে এ উপলক্ষে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গীতা পাঠের আয়োজন করা হয়েছে। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে ভজন, দুপুরে প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুরু মহারাজের বাণী বচন ও রাত ৮টায় শ্রীকৃষ্ণ পূজা। মন্দিরে আসন গ্রহণ ও প্রসাদ গ্রহণের সময় ভক্তদের স্বাস্থ্যগত ও সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান আবশ্যক বলে মঠের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button