স্পোর্টেইনমেন্ট
আজ শুরু হচ্ছে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই

আজ (৬সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের নতুন আসর।
চ্যাম্পিয়ন্স লিগে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্ব, চলবে ২ নভেম্বর পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড, এরপর এপ্রিল ও মে মাসে হবে কোয়ার্টার ও সেমিফাইনাল। ১০ জুন হবে ফাইনাল।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের লড়াইয়ে প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, চেলসি, পিএসজি, জুভেন্টাসসহ বেশ কয়েকটি দল।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ডায়নামো জাগরেবের মুখোমুখি হবে চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড মোকাবেলা করবে কোপেনহেগেনের।
রাত একটায় একসঙ্গে শুরু হবে ৬ ম্যাচ। মুখোমুখি হবে বেনফিকা-মাক্কাবি হাইফা, আরবি জালসবুর্গ-এসি মিলান, সেল্টিক-রিয়াল মাদ্রিদ, আরবি লিপজিগ-শাখতার দোনেৎস্ক।



