বাংলাদেশ

আজ থেকে খুলে দেয়া হলো চিড়িয়াখানা

দীর্ঘ সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর, দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা।

আজ শুক্রবার (২৭ আগস্ট) চিড়িয়াখানা খুলে দেয়া হয়।

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ গণমাধ্যমকে জানিয়েছেন, মাস্ক ছাড়া কেউ চিড়িয়াখানায় টিকিট কাটতে ও প্রবেশ করতে পারবেন না। দর্শনার্থীদের পুরোপুরি স্বাস্থ্যবিধি মানতে হবে। একই সাথে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

এর আগে ১৯ অগাস্ট থেকে কয়েকটি শর্তে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা হলেও কোভিড সংক্রমণ থেকে খাঁচাবন্দি প্রাণীদের রক্ষায় তখন চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। করোনাভাইরাস সংক্রমণরোধে প্রাণিদের জন্য নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। তাদের নিরাপত্তায় কতৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছেন কিছু সেচ্ছাসেবক।

Related Articles

Leave a Reply

Back to top button