বিশ্ব

কানাডায় ছুরি হামলায় নিহত ১০

কানাডার সাচকাচুয়ান প্রদেশে পৃথক ছুরি হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় সময় রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। [খবর : রয়টার্স।]
র‌য়্যাল কানাডা পুলিশ জানিয়েছে, পলাতক সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজছে তারা। সন্দেহভাজন দুই হামলাকারী ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছেন।
রবিবার সকালে বিপজ্জনক এ ব্যক্তিদের ধরতে পুরো প্রদেশে একটি সতর্কতা জারি করে স্থানীয় পুলিশ। বিকেল হতে হতে সাচকাচুয়ানের প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবাতেও একই সতর্কতা জারি হয়।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সাচকাচুয়ানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোনডা ব্ল্যাকমোর বলেন, সন্দেহভাজন দুই হামলাকারী তাদের ব্যবহৃত গাড়ি পরিবর্তন করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া তাদের সর্বশেষ অবস্থান ও তারা কোথায় যাচ্ছেন তাও জানা যায়নি।
এক সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাচকাচুয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করার জন্য অতিরিক্ত স্বাস্থ্যকর্মী চেয়ে তাদের পক্ষে থেকে আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button