
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ জুন।
এ বৈঠকে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। এরমধ্যে নতুন ইস্যু জ্বালানি নিরাপত্তা। এটি কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে কথা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার (১৫ জুন) ঢাকার একটি স্থানীয় হোটেলে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জানান , অনেক অমীমাংসিত বিষয় নিয়েও আলাপ হবে। যার মধ্যে রয়েছে পাটের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক, নদী ও সীমান্ত ইস্যু।
তিনি বলেন, ‘ভালো বিষয় হচ্ছে ভারত প্রতিকারমূলক পদক্ষেপ নিচ্ছে। যাতে করে কোনও অস্থিতিশীলতা না হয়, উত্তেজনা না হয়।’
‘বাংলাদেশে গম রফতানিতে তারা রাজি। এমনকি আমাদের বেসরকারি খাতও আমদানি করতে পারবে। কিন্তু তৃতীয় পক্ষকে বিক্রি করতে পারবে না।’
জয়েন্ট রিভার কমিশনের (জেআরসি) বৈঠক বিষয়ে তিনি বলেন, গত মাসে আসামে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছিলাম জেআরসি করার জন্য। কিন্তু সেটা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ মে আসামে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে।



