বাংলাদেশ

কক্সবাজর সৈকতে পর্যটকদের ঢল

ঈদকে কেন্দ্র করে,পর্যটকদের ঢল নেমেছে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

মঙ্গলবার (৩ মে) থেকে শনিবার (১০ মে) পর্যন্ত কক্সবাজারে অন্তত দুই লাখ পর্যটকের সমাগম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ঈদের লম্বা ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে হোটেল কক্ষ বুকিংয়ে বেশ সাড়া মিলেছে। প্রতিটি হোটেল-মোটেল ও গেস্ট হাউসে ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ অগ্রীম বুকিং হয়েছে। এর মধ্যে তারকা মানের হোটেলগুলোতে বুকিং বেশি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে সমুদ্র সৈকতে নামতে শুরু করে দর্শনার্থীরা। দুপুরের দিকে সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট দর্শনার্থীদের উপস্থিতিতে ভরে যায়। বিকালের পর আরও বেশি দর্শনার্থী সৈকতে নামে। তবে ঈদের দিন সৈকতে ঘুরে বেড়ানো দর্শনার্থীদের অধিকাংশই স্থানীয়। বুধবার (৪ মে) থেকে দূর-দূরান্তের পর্যটকদের সমাগম ঘটবে কক্সবাজারে।

রিসোর্ট ব্যবসায়ীরা আশা করছেন, আগামী ১০ মে পর্যন্ত কক্সবাজারে প্রায় ২ লাখ পর্যটক আগমন ঘটবে।

এদিকে সম্প্রতি কক্সবাজারে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকতসহ হিমছড়ি, ইনানী, রামু, মহেশখালী ও আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Related Articles

Leave a Reply

Back to top button