স্পোর্টেইনমেন্ট

বৃহস্পতিবার শুরু হচ্ছে শেখ রাসেল (অ-১৮) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আগামীকাল ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে শেখ রাসেল (অবর্ধ -১৮) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ টুর্নামেন্টের তথ্য তুলে ধরেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন।

সম্মেলনে জানানো হয়, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টে ঢাকা মহানগরীর মোট ৩২টি থানা দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনেই এই টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে দুই লাখ টাকার অর্থ পুরস্কার। রানারআপ দল পাবে এক লাখ টাকার অর্থ পুরস্কার।

এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, আলাউদ্দিন সাজু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button