অন্য খবর

কানে ঐশ্বরিয়া-দীপিকা’র দুত্যি

৭৫তম কান চলচ্চিত্র উৎসব উজ্জ্বল ছিল বিভিন্ন দেশের তারকাদের মিলনমেলায়। এ উৎসবে সমহিমায় হাজির হযেছেন ঐশ্বরিয়া রাই।

 

 

এবার স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে কানে পাড়ি জমিয়েছেন ঐশ্বরিয়া রাই। কানে প্রথম দিন ডলসে ও গাবানার নজরকাড়া কালো গাউন পরেছিলেন তিনি। গৌরব গুপ্তার ডিজাইন করা গোলাপি পোশাক পরেও নজর কেড়েছেন তিনি।

এ বছর ঐশ্বরিয়া ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন। কানের প্রথম দিনেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন সবাইকে চমকে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বিদেশের মাটিতেও দেশের ঐতিহ্য রক্ষায় তার শাড়ির পরার সাহসিকতার প্রশংসা করেন সবাই। প্রেডকার্পেটে তিনি হাঁটেন কালো ও সোনালি রঙের স্ট্রাইপ সিকুইন শাড়ি পরে। তার এই লুক সবার নজর কাড়ে।

আর কানের দ্বিতীয় দিনে দীপিকা পরেন লাল রঙের একটি চমৎকার গাউন। লুই ভিতোঁর একটি কাস্টোম মেড ড্রেস পরে লাল গালিচায় হাঁটেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি এবার কানের অন্যতম বিচারকও দীপিকা পাড়ুকোন।

এছাড়াও ভারত থেকে কানে অংশ নিয়েছেন হিনা খান, পূজা হেগড়ে, আর মাধবন, এ আর রহমান, হেলি শাহ, তামান্না ভাটিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button