ইকোবিজ

বাড়লো ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেনের সময়

ব্যাংক লেনদেনের সময় বাড়লো আরো এক ঘণ্ট।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

বর্ধিত সময় অনুযায়ী, সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত।

ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়িয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৬ মে থেকে ১৬ মে পর‌্যন্ত দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। উল্লিখিত সময়কালে লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯টা ৪৫ থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন দেড়টা থেকে পৌনে ২টা পর্যন্ত চালু থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button