অন্য খবর

কাকে বিয়ে করলেন অভিনেতা জিয়াউল হক পলাশ!

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ও মডেল জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। সম্প্রতি পলাশ-নাফিসার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঘরোয়া পরিবেশে তাদের হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পলাশের। পরিবারের সম্মতিতে সম্প্রতি প্রেমিকাকেই বিয়ে করেছেন তিনি।

বিয়ে সম্পর্কে পলাশ বলেন, বাবা মায়ের পছন্দকে গুরুত্ব দিয়ে বিয়ে করেছি। দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি।

বলেন, ‘এটা জীবনের নতুন অধ্যায়। এ এক অন্য রকম অভিজ্ঞতা…’

এ সময় সবার কাছে দোয়া চান তিনি।

পলাশের স্ত্রী নাফিসা নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। সেই সঙ্গে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button