বিশ্ব

মহারাষ্ট্রের রাস্তায় দাপটের সাথে হেটে বেড়াচ্ছে কুমির!

ভারতের মহারাষ্ট্রের একটি রাস্তায় অদ্ভুত দৃশ্য দেখা গেছে। রোববার ( ৩০ জুন) ভারী বৃষ্টিপাতের পর সেখানকার মানুষ রাস্তায় একটি কুমিরকে ঘোরাফেরা করতে দেখে; যা রীতিমতো অবাক করেছে তাদের। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

এই ঘটনাটি ভিডিও করেছেন গাড়িতে বসে থাকা একজন যাত্রী। ভিডিওতে দেখা গেছে, রত্নগিরির চিপলুন এলাকায় ৮ ফুট লম্বা কুমিরটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।এ সময় অডিওতে এক ব্যক্তিকে গাড়ির জানালা বন্ধ রাখার কথা বলতে শোনা যায়।পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা হয়।

স্থানীয়দের মতে, প্রবল বৃষ্টির কারণে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শিব নদী থেকে কুমিরটি বেরিয়ে এসেছে। শিব নদীটিতে অনেক কুমিরের আবাস বলেও জানিয়েছেন তারা।

রত্নাগিরি জেলা ‘মাগার’ প্রজাতির কুমিরের জন্য পরিচিত। চিপলুনসহ রত্নগিরি জেলার বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে জেলার নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
আর তাই নদী ছেড়ে ডাঙ্গায় উঠে এসেছে কুমিরটি।
 

Related Articles

Leave a Reply

Back to top button