স্পোর্টেইনমেন্ট

অনুশীলনে ফিরলেন ক্রিকেটাররা, প্রস্তুতি ম্যাচে থাকছেন না তামিম

দীর্ঘ ছয় মাস পর প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।  শুক্রবার (০২ অক্টোবর) জাতীয় দলের ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন। তবে এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের পক্ষ থেকে ওটিস গিবসন ও রায়ান কুক নামে দু’টি দলের একাদশের নাম জানানো হয়। এই দুই একাদশে নাম নেই তামিমের। ওটিস গিবসন একাদশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং রায়ান কুক একাদশের নেতৃত্ব দেবেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

এবারের অনুশীলন বলতে গেলে একদিক দিয়ে বিশেষ। কারণ করোনা বিরতির পর প্রথম কোনো প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

Related Articles

Leave a Reply

Back to top button