বিশ্ব

অনুমতি ছাড়া স্ত্রীকে টিকা দেওয়ায় নার্সকে ঘুষি

কানাডার এক নাগরিক তার অনুমতি ছাড়া স্ত্রীকে করোনার টিকা দেওয়ার কারণে নার্সকেই ঘুষি মেরেছেন। খবর: বার্তাসংস্থা রয়টার্স।

গত সোমবার ঘটনাটি ঘটেছে কানাডার কুইবেক প্রদেশে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা গেছে, গত সোমবার সকালে কুইবেক প্রদেশের সবচেয়ে বড় শহর মন্ট্রিল থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শেরব্রোক শহরে একটি ফার্মেসি দফতরে (টিকাদান কেন্দ্রে) এই ঘটনা ঘটে। সেখানে ওই নারী নার্স টিকা প্রয়োগের কাজ করছিলেন।

টিকা নিতে আসা ওই নারীর স্বামী ফার্মেসিতে ঢুকেই প্রশ্ন করেন নার্সকে, কেনো বিনা অনুমতিতে তার স্ত্রীকে টিকা দেওয়া হয়েছে। ওই নার্স কিছু বলার আগেই তাকে এলোপাতাড়ি ঘুষি মারেন ওই ব্যক্তি। এতে মাটিতে পড়ে যান তিনি।

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button