বাংলাদেশ

ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অশনি

গতিপথ পাল্টিয়ে ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অশনি । মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলের কাছে পৌঁছবে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, অশনি শেষপর্যন্ত হয় সাধারণ ঘূর্ণিঝড় হবে বা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে ।

আশঙ্কা ছিল, ঘূর্ণিঝড় অশনি ভারত ও বাংলাদেশের উপর আছড়ে পড়তে পারে। কিন্তু আন্দামানের কাছে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ কমছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকালেও ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতি ছিল ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। পরে দুপুরে তা কমে দাঁড়ায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সোমবার পর্যন্ত অশনি প্রবল ঘূর্ণিঝড় হয়ে থাকবে। তারপর সেটা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি অশনি পুরীর উপকূলে আছড়ে পড়ে, তাহলে সাধারণ ঘূর্ণিঝড় হিসাবেই আছড়ে পড়বে। তা না হলে গভীর নিম্নচাপে পরিণত হবে অশনি।

Related Articles

Leave a Reply

Back to top button