বাংলাদেশবিশ্ব

৬ জানুয়ারি থেকে চলবে বিমানের সৌদিগামী ফ্লাইট

আগামী ৬ জানুয়ারি (বুধবার) থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইট।

রোববার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের কারণে সৌদি সরকার নিষেধাজ্ঞা জারি করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়। পরে সেই নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ে।

সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটগুলো আবার নিয়মিতভাবে চলাচল করবে। এর আগে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে টিকেট দেয়া হবে।

টিকেট পেতে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com -এ দেয়া সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button