বাংলাদেশ

২৫০-৩০০ টাকা কেজি কোরবানির গরুর মাংস!

রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে নিম্ন আয়ের মানুষের জন্য কোরবানির মাংসের হাট।

নিম্ন আয়ের মানুষেরা, ঈদুল আজহায় সারাদিন বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির মাংস নিয়ে হাট বসিয়েছিলেন।

যাদের মাংসের প্রয়োজন তারা ২৫০-৩০০ টাকা কেজি দরে কোরবানির মাংস কিনে নিচ্ছেন ওই স্থানগুলো থেকে।

যদিও এ সব মাংসের ক্রেতাও অবশ্য নিম্ন আয়ের মানুষ। যারা কোরবানি দিতে পারেননি আবার লজ্জায় কারও বাড়ি গিয়ে মাংস সংগ্রহ করতে পারেননি তারা তাদের পরিবারের সদস্যদের একটি দিন মাংস খাওয়ানোর জন্য অল্প দামে কেনেন এসব মাংস।

Related Articles

Leave a Reply

Back to top button