বাংলাদেশবিশ্ব

দেশে এলো মেট্রোরেলের আরও ১০ বগি

মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুটি ইঞ্জিন।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়, জাপানের কোভে বন্দর থেকে ২ জুলাই ছেড়ে আসা, পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন ৯।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের ছুটি হওয়ায় মেট্রোরেলের জন্য আনা এসব পণ্য আগামী ২২ জুলাই (বৃহস্পতিবার) খালাস করা হবে।

এর আগে গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক ছয়টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজে আরও ছয়টি বগি ও অন্যান্য যন্ত্রাংশ মোংলা বন্দরে খালাস করা হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

Related Articles

Leave a Reply

Back to top button