অন্য খবর

সাংবাদিক হতে চান পরীমনি

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের আলোচিত অভিনেত্রী পরীমনি, নিজের পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হলে, সাংবাদিক হতে চান।

ঈদ উপলক্ষ্যে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এক সাক্ষাৎকারে এ কথা জানান পরীমনি।

ঈদে অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন পরীমণি।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম। তিনি পরীকে জিজ্ঞেস করেন, এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নিবেন?

এর জবাবে এই নায়িকা জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, ‘সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে।’

অনুষ্ঠানে এরকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় এই অভিনেত্রীকে। যেখানে তিনি আরো জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন।

পরীমণি বাদেও অনুষ্ঠানে তার সঙ্গে আরো উপস্থিত থাকতে দেখা গেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও চিত্রনায়ক রোশানকে।

Related Articles

Leave a Reply

Back to top button