স্পোর্টেইনমেন্ট

ছুটি পেলেন সৌরভ গাঙ্গুলী

হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গাঙ্গুলী।

রোববার (৩১ জানুয়ারি) কাল ১১টা নাগাদ সৌরভকে পাঁচদিন হাসপাতালে থাকার পর, ডিসচার্জ করে অ্যাপোলো হাসপাতাল।

সৌরভ গাঙ্গুলীর চিকিৎসকদের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আফতাব খান জানান, তিনি সুস্থ আছেন। চাইলে আজ থেকেই তার অফিসিয়াল কাজকর্ম করতে পারেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এনজিওপ্ল্যাস্টি করে সৌরভের হৃদযন্ত্রের সঙ্গে যুক্ত বাকি দুই ধমনীতে রিং বসানো হয়েছিল। অস্ত্রোপচারের তত্ত্বাবধানে ছিলেন ভারতের দুই শীর্ষস্থানীয় কার্ডিওলজিস্ট দেবী শেঠি এবং অশ্বিনী মেহতা। গত ২ জানুয়ারি সৌরভের হৃদ ধমনীতে প্রথম রিং বসানো হয়।

ফলে ২১ দিনের ব্যবধানে তিন ধমনীতে তিনটি রিং সফলভাবে বসানো হয়েছিল ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বুকে।

 

Related Articles

Leave a Reply

Back to top button