বিশ্ব

ইরাকে যুদ্ধ মিশন সমাপ্তি ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরাকে নিজেদের যুদ্ধ মিশন সমাপ্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ বছরের শেষের দিকে মার্কিন বাহিনী ইরাকে তাদের যুদ্ধ মিশন শেষ করবে। তবে তারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া অব্যাহত রাখবে। [খবর : বিবিসি]

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমির সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট বাইডেন। দুই দেশের কৌশলগত আলোচনার অংশ হিসেবে হোয়াইট হাউসে এটাই তাদের প্রথম কোনো মুখোমুখি বৈঠক।

এ বৈঠকের পরই ইরাকে যুদ্ধ মিশন সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন বাইডেন।

বিবিসি বলছে, ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা স্থানীয় বাহিনীকে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের অবশিষ্টাংশের মোকাবিলায় সহায়তা করছে।

বৈঠকের আগে ওয়াশিংটনের কর্মকর্তারা জানান, বৈঠকে ইরাকে যুক্তরাষ্ট্রের মিশন শেষ করতে একটি চুক্তি সম্পাদিত হবে। এর ফলে ১৮ বছর ধরে চলা সন্ত্রাসবিরোধী যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রে ফিরবে তাদের সব সেনা।

Related Articles

Leave a Reply

Back to top button