স্পোর্টেইনমেন্ট

নৈশভোজ শেষে হাঁটতে গিয়ে মারা গেলেন ক্রিকেটার মুর্তজা

ভারতের সাবেক রঞ্জি ক্রিকেটার মুর্তজা লোধগার, অকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাত্র ৪৫ বছর বয়েসে।

শুক্রবার রাতে বিশাখাপত্তনমে রাতের খাওয়া শেষে হৃদরোগে আক্রান্ত মারা যান এই সাবেক ক্রিকেটার।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নৈশভোজ শেষে রুটিনমাফিক হাঁটাহাঁটি করছিলেন মুর্তজা। সেই সময় হঠাৎ করেই বুকের বাঁ-দিকে চিনচিনে ব্যথা অনুভব করেন তিনি। ব্যথা এতটাই বেড়ে যায় যে মূহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন।

হাসপাতালে নেওয়ার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মুর্তজা দেশটির মিজোরাম অনুর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। এই মূহূর্তে তার দল ভিনু মানকড় ট্রফিতে খেলছে।

Related Articles

Leave a Reply

Back to top button