বাংলাদেশ

হজে যেতে পাসপোর্টের মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা

এবার হজে যেতে হজযাত্রীদের ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।

ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে যেসব হজযাত্রীর পাসপোর্ট নেই বা মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জরুরিভিত্তিতে পাসপোর্ট করার নির্দেশ দিয়েছে।

শনিবার হজযাত্রীদের পাসপোর্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের (১৪৪৩ হিজরি) হজ মৌসুমে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুরা পাসপোর্টের মেয়াদ যাচাই করে কমপক্ষে ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মেয়াদযুক্ত পাসপোর্ট প্রস্তুত রাখবেন। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা নতুন করে পাসপোর্ট করতে হবে, তারা জরুরি ভিত্তিতে পাসপোর্ট করবেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।

Related Articles

Leave a Reply

Back to top button